মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ গ্রামবাসীর
KRC Times Desk
কাছাড় জেলার উধারবন্দ উন্নয়ন খন্ডের অধীন আরকাটিপুর জিপির ৭ নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির অভিযোগ করলেন স্থানীয় জনগণ।
৭ নম্বর গ্রুপের জনগণ সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবী করেন ৭ নংগ্রুপ সদস্যা মুক্তারুন বেগমের স্বামী ইমান উদ্দিন।
এ নিয়ে প্রতিবাদ করে প্রচার মাধ্যমে ব্যাপারটা তুলে ধরেছিলেন এলাকার জনগন। কিন্তু এর পরপরই গ্রুপ সদস্যার পক্ষ থেকে অপর আরেকটি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ খণ্ডন করা হয়।
এই অভিযোগ খণ্ডনকে চ্যালেঞ্জ জানিয়ে আজ প্রচার মাধ্যমে এলাকার সাধারণ মানুষেরা জানান যে, তাদের কাছে উপযুক্ত প্রমাণাদি রয়েছে। এবং বিষয়টি নিয়ে অতি সত্ত্বর তারা একটি মামলাও দায়ের করতে যাচ্ছেন।
এই সভায় স্থানীয়রা এরূপ দুর্নীতি বন্ধ করার জন্য গ্রাম উন্নয়ন মন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন।


