আদিবাসীদের অপমান করেছেন কীর্তি, বললেন অসমের মুখ্যমন্ত্রী
কে আর সি টাইমস ডেস্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘অবনামনাকর’ টুইট। বিতর্কে তৃণমূল নেতা কীর্তি আজাদ। দ্রুত আজাদের মন্তব্য নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করার দাবি জানাল বিজেপি।দিন কয়েক আগে মেঘালয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে দেখা যায় স্থানীয় আদিবাসীদের প্রচলিত পোশাক পরে বক্তৃতা দিতে। মোদির পরনের সেই পোশাকটা ছিল অনেকটা আলখাল্লা ধরনের। সেই পোশাকে প্রধানমন্ত্রীর ছবি দিয়েই বিতর্কিত টুইট করেছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। প্রধানমন্ত্রীর পরনে যে পোশাকটি ছিল, সেই একই ধরনের পোশাক পরিহিত এক মহিলার ছবি মোদির ছবির পাশে দিয়ে তৃণমূল নেতা লেখেন, “না মহিলা, না পুরুষ। তিনি শুধু ফ্যাশনের পূজারী।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও আসরে নেমেছেন। তিনি আবার টুইট করে বলেছেন,”যেভাবে কীর্তি আজাদ আদিবাসীদের অপমান করছেন সেটা দুঃখজনক। এটা মেঘালয়েরও অপমান। তৃণমূলের উচিত দ্রুত নিজেদের অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া।”

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


