প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত নরসিমা রাওকে শ্রদ্ধা জানাননি রাহুল

< 1 - মিনিট |

কটাক্ষ বিজেপির

কে আর সি টাইমস ডেস্ক

ভারত জোড়ো যাত্রার প্রথম পর্যায় শেষ হতেই শ্রদ্ধার হিড়িক রাহুল গান্ধীর। মহাত্মা গান্ধী থেকে ইন্দিরা গান্ধী, রাজীব থেকে অটলবিহারী বাজপেয়ী। বেশ কয়েকজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান রাহুল। তাতেও কটাক্ষ গেরুয়া শিবিরের। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের প্রসঙ্গ টেনে রাহুলকে খোঁচা দেয় বিজেপি। ভারত জোড়ো যাত্রা হায়দরাবাদে থাকাকালীন রাহুল কেন নরসিমা রাওকে শ্রদ্ধা জানাননি, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। রাহুল হায়দরাবাদে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে আসুন বলে কটাক্ষ করা হয়। পালটা আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ বলেন, রাহুলের ভারত জোড়ো যাত্রায় মানুষের অংশগ্রহণ দেখে বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *