পাথারকান্দি শহর সংযোগী বিলবাড়ী শ্লুইচ গেইটে লঙ্গাই নদীর প্রায় ১০০ মিটার অংশ ভেঙে গেছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
পাথারকান্দি : ফের জলসম্পদ বিভাগের অকর্মন্যতায় পাথারকান্দিতে ভাঙলো লঙ্গাই নদীর বাধ। বাধ ভেঙে প্লাবিত পাথারকান্দির বৃহত্তর এলাকা৷ পাথারকান্দি শহর সংযোগী বিলবাড়ী শ্লুইচ গেইটে লঙ্গাই নদীর প্রায় ১০০ মিটার অংশ ভেঙে গেছে। নদীর জলশ্রোতে নিয়ে যাচ্ছে পাকার পথ সহ বিদ্যুতের খুটি। বর্তমান সংকটের সম্মুখীন হয়েছে পাথারকান্দি শহর।

শ্রীভূমিতে লঙ্গাই নদী ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে লঙ্গাই নদীর বাধ। লঙ্গাই নদীর জলস্থর বিপদ সীমা অতিক্রম করেছে বর্তমান জলস্থিতি ২৪.৯৮ সেন্টিমিটার হয়েছে।
রবিবার সকাল থেকেই পাথারকান্দি সমষ্টির কলকলিঘাট, বিলবাড়ী,নয়াডহর, পাথারকান্দি শহর বিসর্জন ঘাট, কচুবাড়ী সহ বিভিন্ন স্থানে স্থানে বাঁধের উপরে জল প্রবাহিত হওয়ার পাশাপাশি ছোট ছোট ছিদ্র দিয়ে জল প্রবাহিত হতে থাকে৷
বর্তমানে পাথারকান্দি শহর সংলগ্ন বিলবাড়ী সংযোগী পথ সকাল থেকে জল প্রবাহিত হতে হতে রাস্তার ২০০ মিটার অংশ ভেঙে জল প্রবেশ করছে। এই স্থানে ভাঙনের ফলে গোটা পাথারকান্দি শহর বন্যর কবলে পরবে। উল্লেখযোগ্য বিগত বছরেও এই বিলবাড়ী পথের উপরে জল বইছিল কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন নি ফলে আজ এই ভয়ংকর ঘটনা সংগঠিত হয়।

Promotional | Subscribe KRC TIMES e-copy



