ফের সুপ্রিম কোর্টকে নিশানা ধনকড়ের

< 1 - মিনিট |

সংসদের আইন লঙ্ঘন করতে পারে না বিচারবিভাগ, মন্তব্য উপরাষ্ট্রপতির

কে আর সি টাইমস ডেস্ক

ফের বিচার বিভাগের ক্ষমতার সীমা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এমনকী, শীর্ষ আদালতের একাধিক ‘ঐতিহাসিক রায়’কে দেশের সংসদীয় সার্বভৌমত্বের জন্য খারাপ নজির বলেও উল্লেখ করেন ধনকড়। বুধবার জয়পুরে অনুষ্ঠিত ৮৩তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসারস কনফারেন্সে তিনি বলেন, ১৯৭৩ সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের রায়ই একটি ‘খারাপ নজির’।

কারণ ওই রায়েই সুপ্রিম কোর্ট প্রথম সংবিধানের মূল কাঠামোর কথা বলে। একইভাবে উচ্চপদে নিয়োগে ন‌্যাশনাল জুডিশিয়াল অ‌্যাপয়েন্টমেন্ট কমিশন বাতিল নিয়েও সরব হন ধনকড়। ধনকড়ের বক্তব্য, সুপ্রিম কোর্ট এই দুটি ক্ষেত্রেই সংসদ বা বিধানসভার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তাঁর বক্তব্য, সংবিধানের কাঠামোর অজুহাত দিয়ে সংসদ বা বিধানসভার সার্বভৌমত্ব লঙ্ঘন করা যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *