বড়দিনের প্রার্থনার নামে জোর করে ধর্মান্তকরণ করা অভিযোগ উত্তরাখন্ডে

< 1 - মিনিট |

হিন্দুত্ববাদীদের তান্ডব

কে আর সি টাইমস ডেস্ক

বিজেপিশাসিত উত্তরাখণ্ডে বড়দিনের উৎসবে হামলা। অভিযোগ, বড়দিনের প্রার্থনার নামে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছিল। এই অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ৬ জনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, যাদের উপর হামলা হয়েছিল তাঁদেরও আটক করে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উত্তরকাশী জেলার ছোট্ট গ্রাম পুরোলা। শুক্রবার দুপুরে সেখানে বড়দিনের উৎসব চলছিল। প্রার্থনার দায়িত্বে ছিলেন পাস্তুর ল্যাজারাস কর্নেলিয়াস ও তাঁর স্ত্রী সুষমা কর্নেলিয়াস। দুজনই ইউনিয়ন চার্চের সদস্য। জানা গিয়েছে, গ্রামে বড়দিন উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল। তারই অংশ হিসেবে সেদিন সকালে প্রার্থনা করা হচ্ছিল। আচমকা জনা তিরিশ যুবক লাঠি, ধারাল অস্ত্র নিয়ে প্রার্থনাসভায় হামলা চালায়। হামলাকারীদের অভিযোগ, বড়দিনের উৎসবের নামে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছিল। এই ঘটনার প্রেক্ষিতে ৬ জনকে আটক করে পুলিশ। তার মধ্যে আক্রান্ত কর্নেলিয়াস দম্পতিও ছিল। পরে অবশ্য ছজনকেই ছেড়ে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটমাট করে নেওয়া হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *