বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণ হয়েছে শ্রীকোনা জি পি তে

< 1 - মিনিট |

দেখা যাচ্ছে যে বড় ব্যাবসায়ী চাকুরীজীবি ও যাদের ঘরে বন্যার জল ঢুকে নাই তারাই আগে ঐ ক্ষতিপূরণ পেয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণ হয়েছে শ্রীকোনা জি পি তে l এর প্রতিবাদ জানিয়ে ১১ অক্টোবর রাখালখালের পার গ্রামে প্রতিবাদ সভা করে সারা ভারত কৃষক সভা রাখালখালের পার প্রাথমিক কমিটি l সভায় বক্ত্যব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও প্রাথমিক কমিটির সভাপতি রুকন উদ্দিন l

বিজ্ঞাপন

রাজ্যের বি জে পি সরকারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন সরকার বন্যার সময় ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিল তা আজ বার্থ প্রমাণিত হয়েছে সরকার যত সামান্য সাহায্য ঘোষনা করেছে তার মধ্যে ও ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণ করা হয়েছে

শ্রীকোনা জি পি র ৩ ৬ ৭ ৮ নং গ্রূপের কেহ ঐ সাহায্য পায় নাই এবং বাকি গ্রূপেও কিছু কিছু বাদ পড়েছে অন্যদিকে ৪ নম্বর গ্রপে যে সার্ভে করেছে বক্তার মাস্টার উনি ঐ এলাকায় বি জে পি কর্মীদেরকে দিয়ে কাগজ পত্র সংগ্রহ করেছে ফলে কিছু মানুষ বাদ পড়েছে l

পাশাপাশি দেখা যাচ্ছে যে বড় ব্যাবসায়ী চাকুরীজীবি ও যাদের ঘরে বন্যার জল ঢুকে নাই তারাই আগে ঐ সাহায্য পেয়েছে এবং বেশিরভাগ শ্রমিক কৃষক গরিব মানুষ বন্যার ক্ষতিপূরণ এর সাহায্য থেকে বঞ্চিত হয়েছে ঐ বৈষ্যমের তীব্র প্রতিবাদ জানাচ্ছে কৃষক সভা এবং জেলা শাসকের কাছে দাবী করেছে যে বাদ পড়া পরিবারদের অতিসত্তর ক্ষতি পূরণের বাবস্থা করার জন্য অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *