নানা অনুষ্ঠানের মাধ্যমে মোট 17 জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাক্সের ) ২৫বৎসর পূর্তি উপলক্ষে বর্ষসেরা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় এক বিবাহ ভবনে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় l
শুক্রবার সকাল 11 টায় গণেশ বন্ধিনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় l এর পর নানা অনুষ্ঠানের মাধ্যমে মোট 17 জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় l তাছাড়া নুরুদ্দিন চ্যাম্পিয়ান শিলচর জেলা দল ,প্রথম অসম স্টেইট ইয়ুথ অলম্পিকে স্বর্ণপদক জয়ী মেয়েদের সেপাক টাকরো দল ,ও প্রথম অসম অলম্পিকে রুপো জয়ী সেপাক টাকরো দলকে বিশেষ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয় l
এবং ক্রীড়া সাংবাদিকদের মধ্যে কাছাড়ের তাজ উদ্দিন ও করিমগঞ্জের শুভব্রত দাসকে বাক্স ক্রীড়া সাংবাদিক সম্মাননা প্রদান করা হয় l এদিনের অনুষ্ঠানে মুক্ষ অথিতি হিসাবে কলকাতার “এই সময় “পত্রিকার ক্রীড়া সম্পাদক সব্যসাচী সরকার,বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,ডি আই জি কংকন জ্যোতি শইকীয়া ,পুলিশ অধীক্ষক নুমাল মহাত্ম,জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুর ,সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী ,CNN 24 চেনেলের মেনেজিং ডাইরেক্টর জয়জিৎ বিশ্বাস ,সংকর দাস জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং সহ সংস্থার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন l
Advertisement | KRC Foundation


