বাজপেয়ীর জন্মজয়ন্তীতে সুশাসন দিবস পালিত বিজেপির কালাইন ও কাটিগড়া মণ্ডলে

< 1 - মিনিট |

ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিবসে পৃথক পৃথকভাবে সুশাসন দিবস পালন করেছে বিজেপি কাটিগড়া ও কালাইন মণ্ডল কমিটি

কে আর সি টাইমস ডেস্ক

বাজপেয়ী আমলে শুরু হওয়া সৌরাষ্ট্র থেকে শিলচর সড়কের কাজ আগামী ২০২১ সালের মধ্যে সম্পন্ন হবে। বুধবার কাটিগড়া আজাদ হিন্দ ক্লাবের প্রেক্ষাগৃহে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন তথা সুশাসন দিবস পালন উপলক্ষে বক্তব্য প্রসঙ্গে এ কথা জানান কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন। 

ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিবসে পৃথক পৃথকভাবে সুশাসন দিবস পালন করেছে বিজেপি কাটিগড়া ও কালাইন মণ্ডল কমিটি। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বুধবার কাটিগড়া আজাদ হিন্দ ক্লাবের প্রেক্ষাগৃহে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী পালন করেছে বিজেপি কাটিগড়া মণ্ডল কমিটি। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় মণ্ডল কার্যালয়ে বাজপেয়ীর এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ বাবলা দেবের পৌরোহিত্যে এদিনের স্মৃতিচারণ সভায় উপস্থিত সবাই প্রথমে বাজপেয়ীর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তার পর বক্তব্য প্রসঙ্গে বরিষ্ঠ বিজেপি নেতা নির্মলেন্দু চক্রবর্তী অটলবিহারীর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তাঁর আত্মবলিদানের প্রসঙ্গে বিশদ ভাবে সভায় তুলে ধরেন তিনি। 

কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন তাঁর বক্তব্যে বাজপেয়ীজির আমলে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, রূপক চক্রবর্তী, সজল দেব, ভঞ্জন দাস, অমলেন্দু মালাকার, মহিলা মোর্চা কাটিগড়া মণ্ডল সভানেত্রী বাবলি নাথ প্রমুখ।

এদিকে বুধবার কালাইন মণ্ডলের উদ্যোগেও প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী পালন করা হয়। এ উপলক্ষে কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য পেশ করেন পরেশচন্দ্র পাল, সুব্রত চক্রবর্তী, বিপ্লবকান্তি পাল, নিরঞ্জন দাস, কোপারেটিভ চেয়ারম্যান অসিতবরণ দেব, ভূপেন্দ্র বৈষ্ণব, বাবলু দাস। এছাড়া উপস্থিত ছিলেন সন্দীপন দেব, অমিতাভ চক্রবর্তী, কৃষ্ণ সিং ছেত্রী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *