বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্যে আরও পাঁচটি পাসকো আদালত

< 1 - মিনিট |

একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি – বাল্য বিবাহ প্রতিরোধে আরও শক্ত অবস্থান নিচ্ছে আসাম সরকার। রাজ্যে আরও পাঁচটি পাস্কো আদালত তৈরি করা হবে। একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন সরকার বাল্যবিবাহ প্রতিরোধ সংকল্পবদ্ধ। বাল্যবিবাহ কোন অবস্থায় তার সরকার মেনে নেবে না। বাল্য বিবাহ প্রতিরোধে যে পাসকো আইন রয়েছে সেটার প্রয়োগ আরো সুষ্ঠুভাবে করতে চায় সরকার। লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে এ ধরনের আদালতের সংখ্যা আরো বাড়ানো হবে।

রাজ্যের পাঁচটি জায়গায় এই আদালত খোলা হবে। যাতে বাল্য বিবাহ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা যায়। মুখ্যমন্ত্রী বলেন এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সরকার কোনভাবে এই প্রথাকে স্বীকৃতি দেবে না। দেখা গেছে বাল্যবিবাহ অনেক নাবালিকা প্রসুতির মৃত্যুর কারণ হয়েছে। অমানবিক কাজ সরকার প্রতিরোধ করতে চায়। ধরনের মামলায় যাতে আইনি প্রক্রিয়ায় রায় পেতে বিলম্ব না হয় তাই নতুন করে আরো পাঁচটি আদালত তৈরি করার সরকার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *