একমাসে করের পরিমাণ দেড় লক্ষ কোটি
কে আর সি টাইমস ডেস্ক
উৎসবের মরশুমে এক লাফে বেড়েছে জিএসটির পরিমাণ। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, ডিসেম্বর মাসে ১৫ শতাংশ বেড়েছে জিএসটি সংগ্রহের হার। এক মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ দেড় লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, নভেম্বর মাসে বেশ কমে গিয়েছিল জিএসটির পরিমাণ। তিন মাসে সবচেয়ে কম জিএসটি সংগ্রহ করা হয়েছিল নভেম্বরে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, টানা দশ মাস জিএসটির পরিমাণ এক লক্ষ ৪০ হাজার কোটির গণ্ডি টপকাল। তবে পাশাপাশি রয়েছে উদ্বেগজনক পরিসংখ্যানও। গত ১৬ মাসে ভারতে বেকারত্বের হার সবচেয়ে বেশি।
নতুন বছরের প্রথম দিনেই ডিসেম্বরের জিএসটির হিসাব প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, “ডিসেম্বর মাসে মোট জিএসটির পরিমাণ এক লক্ষ ৪০ হাজার ৫০৭ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটির পরিমাণ ২৬ হাজার কোটি টাকা। ডিসেম্বর মাসে ৩৩ হাজার কোটি টাকার এসজিএসটি সংগ্রহ করা হয়েছে। ৭৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে আইজিএসটি বাবদ।”

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


