বিএসএফকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না
কে আর সি টাইমস ডেস্ক
বিএসএফের ক্ষমতাবৃদ্ধি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির বাড়বাড়ন্ত নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে দাঁড়িয়ে তিনি মেনে নিলেন, সীমান্ত রক্ষা কেন্দ্রেরই দায়িত্ব। পরক্ষণেই আবার অভিযোগ করে বসলেন, বিএসএফের ক্ষমতাবৃদ্ধি নিয়ে রাজনীতি করা হচ্ছে। সীমান্তরক্ষার দায়িত্ব থাকা এই আধাসেনা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি, সীমান্তের রাজ্যগুলিতে বিএসএফের কাজের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ৩৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার হয়েছে বিএসএফের কাজের পরিধি। তা নিয়ে আপত্তি ছিল তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের। আবার বাংলা সীমান্তে গরুপাচার, মাদক পাচারের মতো সমস্যাগুলির জন্যও তৃণমূল-সহ বিরোধীরা বিএসএফকেই দায়ী করে। বিজেপি যখনই গরু পাচার বা কয়লা পাচার নিয়ে অভিযোগ করে তখনই তৃণমূলের তরফে পালটা বলে দেওয়া হয়, সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের। সুতরাং পাচার হলে তার দায়ও বিএসএফের।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


