শনিবার ভোরে কালাছড়া পুলিশের রুটিন তল্লাসিতে ধরা পড়ে এই বিপুল পরিমাণ বার্মিজ সুপারি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
আবারও বিপুল পরিমাণ বার্মিজ সুপারি ধরা পড়ল লালা পুলিশের জালে। শনিবার ভোরে কালাছড়া পুলিশের রুটিন তল্লাসিতে ধরা পড়ে এই বিপুল পরিমাণ বার্মিজ সুপারি। দুটি লরিতে মিজোরাম থেকে পাচারের সময় কালাছড়ায় ধরা পড়ে। আটক করা হয় মনোয়ার হোসেন নামের গাড়ি চালক। কিন্তু পালিয়ে যায় ওপর চালক। লরি দুটির গোপন চেম্বার থেকে মোট ৮৭ বস্তা বার্মিজ সুপারি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ । যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হয়। মিজোরাম থেকে পাচারের পথে বিলাইপুর পুলিশের চোখ ফাঁকি দিতে সমর্থ হলেও কালাছড়া পুলিশের হাতে শেষ রক্ষা আর হয় নি। কালাছড়া পুলিশ লরি দুটি সহ বিপুল পরিমাণ বার্মিজ সুপারি লালা থানায় এনে জব্দ করে।

Follow Us


