অবশেষে গ্রেফতার শংকর মিশ্র
কে আর সি টাইমস ডেস্ক
বিমানযাত্রায় সহযাত্রীর কম্বলে প্রস্রাবের অভিযোগে অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হল শংকর মিশ্রকে। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে রাজধানীতে আনে দিল্লি পুলিশ। পলাতক এই অভিযুক্তর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি অথবা বিমানবন্দরগুলিকে সতর্ক করার আরজি জানানো হয়েছিল। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুতে একটি দল পাঠানো হয়। ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন অফ করে রেখেছিলেন শংকর মিশ্র। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিলেন তিনি। পাশাপাশি ক্রেডিট/ডেবিট কার্ডও ব্যবহার করেছিলেন। সেই সূত্র ধরেই তাঁর খোঁজ পায় পুলিশ। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


