বীর লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপনে করিমগঞ্জ জেলা প্রশাসন

< 1 - মিনিট |

সাফাই অভিযান, গাছের চারা বিতরণ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বীর লাচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসন করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সমাজ সেবা অভিযানের আয়োজন করা হয়। রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে করিমগঞ্জের ডি এস এ মাঠ থেকে এর সূচনা করা হবে। সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব, এতে সাফাই অভিযান, গাছের চারা বিতরণ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়।

এদিন জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসকেরা ও করিমগঞ্জ পৌরসভার আধিকারিক সহ ওয়ার্ড কমিশনার হাতে হাতে ঝাড়ু নিয়ে সাফাই অভিযান করেন। পরে প্রেস ক্লাব করিমগঞ্জের সহযোগিতায় শহরের পুলের উপরে বৃক্ষরোপন করা হয়।। অন্যদিকে করিমগঞ্জ পুলিশ রিজার্ভ প্রাঙ্গণে ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষে। এতে পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া সহ বেশ কয়েক জন পুলিশ কর্মীরা সেচ্ছায় রক্ত দান করেন।।

Advertisement | InfoCom Solutions

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *