ব্রিটেনে ১৮ বছর বয়স পর্যন্ত অংক নিয়ে পড়তেই হবে

< 1 - মিনিট |

পড়ুয়াদের জন্য নয়ন নির্দেশিকা আনতে চলেছেন সুনাক

কে আর সি টাইমস ডেস্ক

১৮ বছর বয়স পর্যন্ত অঙ্ক নিয়ে পড়তেই হবে- দেশের পড়ুয়াদের জন্য নয়া নির্দেশিকা আনতে চলেছেন ঋষি সুনাক। জানা গিয়েছে, অঙ্ক নিয়ে পড়াশোনা করতে অনীহা তৈরি হচ্ছে ব্রিটেনের পড়ুয়াদের মধ্যে। তার জেরে সামগ্রিক ভাবে ব্রিটিশ শিক্ষার মান কমে যাচ্ছে। তাই নির্দিষ্ট বয়স পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যেই সরকারি ভাবে এই ঘোষণা হবে বলেই জানা গিয়েছে। ব্রিটেনের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ থেকে ১৯ বছর বয়সি পড়ুয়াদের মধ্যে অর্ধেকই অঙ্ক নিয়ে পড়াশোনা করেন না। সুনাকের মতে, বর্তমান পৃথিবী দাঁড়িয়ে রয়েছে সংখ্যাতত্ত্বের উপর। আগামী দিনেও অঙ্ক ও সংখ্যাভিত্তিক পরিসংখ্যানের ভিত্তিতেই বিশ্বের যাবতীয় কাজ সম্পন্ন হবে। সে জন্যই ভবিষ্যৎ প্রজন্মের অঙ্কে বেশি দক্ষতা থাকা প্রয়োজন। সেই কারণেই ১৮ বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলকভাবে অঙ্ক নিয়ে পড়াশোনার নির্দেশ দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *