“বড়াইল ইকো পার্ক ” এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় শুক্রবার

< 1 - মিনিট |

১হাজার টাকা প্রবেশ মূল্যে অনলাইনের মাধ্যমে বুকিং করার সুবিধা রয়েছে টুরিস্টদের জন্য

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধি – শুক্রবার উধারবন্দ ফরেস্ট রেঞ্জের অধীনে মধুরা ইন্দ্রগর এলাকায় “বড়াইল ইকো পার্ক “এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম l বরাক উপত্যকার জনগণ সহ বিভিন্ন জায়গা থেকে আসা টুরিস্টদের জন্য আজ ই খোলে দেওয়া হয় এই ইকো পার্কটি l ১হাজার টাকা প্রবেশ মূল্যে অনলাইনের মাধ্যমে বুকিং করার সুবিধা রয়েছে টুরিস্টদের জন্য l ১৬জনের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে যা আগামীতে আরো বর্ধিত করা হবে বলে জানান বিভাগীয় কর্মকর্তারা l

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুক্ষ অথিতি হিসাবে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ,কাছাড়ের ডি এফ ও তেজস স্বামী ,করিমগঞ্জের ডি এফ ও এস বসন্ত ,মধুরা জিপি সভাপতি সংগীত আচার্যী ,উধারবন্দের ফরেস্ট রেঞ্জার অরবিন্দ ডাকা ,ধলাই রেঞ্জার উত্তমানন্দ গোস্বামী সহ বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন l

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *