চীন ও পাকিস্তানকে কড়া বার্তা জয় শঙ্করের
কে আর সি টাইমস ডেস্ক
একদিকে কাশ্মীরেজুড়ে পাক জঙ্গিদের উপদ্রব, অন্যদিকে লাদাখ এবং অরুণাচল সীমান্তে চিনা সেনার আগ্রাসন। ত্রিফলা চাপের মুখে পড়েও মাথা নত করেনি ভারত। আর আগামীদিনেও কোনও চাপের কাছে আমরা মাথা নোয়াব না। একযোগে চিন এবং পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর সাফ কথা, গোটা বিশ্বে যে হারে ভারতের গৌরব এবং গুরুত্ব বাড়ছে, তাতে আগামী দিনে ভারতের উপর আর কেউ জোর খাটাতে পারবে না। শনিবার তামিলনাড়ুর এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী স্বীকার করেন, লাদাখের মতো গত বছরের শেষের দিকে অরুণাচল সীমান্তেও আগ্রাসন শুরু করেছে চিন।
অরুণাচলে হাজার হাজার চিনা সেনা ভারতের জমি দখল করার চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে তাঁর দাবি, দৃঢ়তার সঙ্গে ভারত চিনের এই হামলার জবাব দিচ্ছে। জয়শংকরের কথায়, ভারত দেখিয়ে দিয়েছে যে, আমাদের আর কোনওরকম চাপে ফেলা যাবে না। চিনকে হুঁশিয়ারির সুরে বিদেশমন্ত্রী বলেন, নিজেদের সীমান্ত সুরক্ষার জন্য যা যা করার সব করবে ভারত। তিনি জানিয়েছেন, করোনার ধাক্কা উপেক্ষা করেও চিনের সব হামলা প্রতিহত করে কড়া জবাব দিচ্ছে ভারত। চিন সীমান্তে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


