ভারত-চীন সংঘাত

< 1 - মিনিট |

চিনে তৈরি পণ্য বয়কটের ডাক দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

কে আর সি টাইমস ডেস্ক

তাওয়াংয়ে চিনের রক্তচক্ষুতে উদ্বিগ্ন দেশ। হাওয়া গরম। শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এবার ময়দানে নামলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারত-চিন সংঘাতের আবহে চিনা দ্রব্য বয়কটের ডাক দিলেন কেজরি।রবিবার দিল্লিতে ছিল আপের জাতীয় পরিষদের বৈঠক। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অরবিন্দ কেজরিওয়াল সহ শীর্ষ আপ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই বৈঠক থেকেই চিনা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে চিনের তৈরি পণ্য বয়কট করতে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *