শিলচর – মনিপুরের হিংসাত্বক ঘটনার জন্য কাছাড়ের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকদের পাশে দারালো লামারগ্রাম ইয়ুথ এসোশিয়েশন

< 1 - মিনিট |

ত্ৰান সামগ্ৰী প্রদান করেন লামারগ্ৰাম ইয়ুথ এসোসিয়েসনের সদস্যরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : মঙ্গলবার মনিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ডঃ এম শান্তিকুমার সিংহকে সঙ্গে নিয়ে সোনাই লামারগ্রাম ইয়ুথ এসোসিয়েশন এবং লামারগ্রাম খুনৌ মৈরাপাইবী লুপের সদস্যারা কাছারের চাঁদপুর এবং বনতারাপুরে আশ্রয় নেওয়া মনিপুরের নাগরিকদের কে ত্রান সামগ্রী প্রদান করা হয় ।

ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি চন্দ্রকুমার সিংহ, সেক্রেটারী জিতেন শর্মা ,মাইমোম অমৃত সিংহ, মৈরাপাইবীর পক্ষে লোইদাম দেবী বিবি ও সাবিত্রী সানারা উপস্থিত ছিলেন।চান্দপুর অমুথোই কলা একাডেমীতে ২২ জন শরনার্থী আশ্রঁয নিয়েছেন তাদেরকে সাহায্য করাতে একাডেমীর সভাপতি ডঃ কে এন চান্দ লামারগ্রাম ইয়ুথ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান,পরে বরাক মিউজিয়াম বন তারাপুরের শিবিরে থাকা ৩২ জন শরনার্থীর সাথে শাক্ষাৎ করে ত্রান সামগ্রী প্রদান করেন লামারগ্রাম ইয়ুথ এসোসিয়েশনের কর্মকর্তারা l তাদের এই পদক্ষেপকে প্রশংসা করেন বরাক মিউজিয়ামের কর্নধার ডঃ রাজমনি হাওরোংবম।

শিবিরে থাকা মনিপুর লুযাংসাবমের জনৈক টেনদেন সিংহ কাছার বাসীকে এই আতঙ্কের সময়ে তাদের পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।গঙ্গানগরে মৈরা ভবনে আশ্রয় নিয়েছেন ১৬ জন মনিপুরের বাসিন্দা , তাদের কেও চাল, ডাল, তেল ও অন্যান্য ত্ৰান সামগ্ৰী প্রদান করেন লামারগ্ৰাম ইয়ুথ এসোসিয়েসনের সদস্যরা lশিবিরে আশ্ৰিত মনিপুরের বেমপিশক বলেন তারা বর্তমানে নিরাপদে থাকলেও মনিপুরের আত্বীয়দের নিয়ে চিন্তিত রয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *