গুজরাটের জামনগরে জরুরি অবতরণ
কে আর সি টাইমস ডেস্ক
মস্কো থেকে গোয়ামুখী বিমানে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। ঘটনার জেরে সোমবার গভীর রাতে গুজরাটের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল ২৪০ জনেরও বেশি যাত্রী-সহ বিমানটিকে। তন্নতন্ন করে তল্লাশির পর অবশ্য কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলে খবর বিমানবন্দর সূত্রে। সকলেই নিরাপদে রয়েছেন। আতঙ্কিত যাত্রীরা। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ফের বিমানটিকে গন্তব্যে উদ্দেশ্যে রওনা করা হয়। সোমবার রাতের দিকে প্রায় আড়াইশো যাত্রী নিয়ে মস্কো থেকে গোয়ায় ফিরছিল একটি চার্টার্ড বিমান। ছিলেন ২৩৬ জন যাত্রী ও ৮ জন কেবিন ক্রু।
আচমকাই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলে আন্তর্জাতিক বিমানে বোমা রয়েছে বলে হুমকি মেল পাঠানো হয়। তাতেই ত্রস্ত হয়ে পড়েন সকলে। গুজরাটের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রত্যেক যাত্রীকে নামিয়ে তাঁদের জিনিসপত্র তন্নতন্ন করে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। নামে এনএসজিও। বিমানটিও ভালভাবে পরীক্ষা করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও কিছুই মেলেনি বলে খবর নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


