মেঘালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য রাজ্যটিতে রাষ্ট্রপতি র শাসন প্রবর্তন করার দাবি জানলো সামাজিক সংগঠন ডঃ এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম

2 - মিনিট |

জোয়াই-,বদরপুর ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়াতে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম গামী যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে

প্রকৃতি নিউজ কনসার্ন

মেঘালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য রাজ্যটিতে রাষ্ট্রপতি র শাসন প্রবর্তন করার দাবি জানলো সামাজিক সংগঠন ডঃ এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম।ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে টুইটার যোগে এই দাবি জানিয়ে বলেন যে এখন শিলং সহ মেঘালয়ের পরিস্থিতি এমন ই যে ওখানে আসামের যান বাহন দেখলেই আক্রমণ করা হয় । বুধবার একদিনে ২০ টি আসামের গাড়িতে ভাঙচুর করার ঘটনা ঘটে । জোয়াই-,বদরপুর ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়াতে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম গামী যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। কাজেই ওই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে রাষ্ট্রপতি শাসন ছাড়া গত্যন্তর নাই বলে ফোরাম মনে করে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

এদিকে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারীর কাছে প্রেরিত এক টুইটারে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের যানবাহন মেঘালয় দিয়ে চলাচল বন্ধ হওয়াতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । এই অবস্থার পরিপ্রেক্ষিতে শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের বিকল্প হিসেবে হারাঙ্গাজাও -তুরুক সড়ক চালু করার দাবি জানানো হয়।

মেঘালয়ের মধ্য দিয়ে বরাক উপত্যকার যানবাহন চলাচলের সময় অতীতেও চালকদের হেনস্থা করার ঘটনা ঘটেছে । দেশের বাকী অংশের সঙ্গে যোগাযোগের জন্য অন্য কোন সড়ক না থাকায় যান চালকদের বাধ্য হয়েই মেঘালয়ে এই নির্যাতন সহ্য করতে হয় বলে টুইটারে উল্লেখ করা হয় ।
এখানে উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি মেঘালয়ে অউপজাতিদের প্রতি করা অত্যাচারের পরিপ্রেক্ষিতে মেঘালয় থেকে সংবিধানের ৩৭১ ধারা বাতিল করতে এবং ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তন করতে পরিষদ ইতিমধ্যেই দাবি জানিয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *