পাহাড়ি রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে প্রচার শুরু তৃণমূলের
কে আর সি টাইমস ডেস্ক
দিনবদলের পালা মেঘালয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ক্ষমতা বদলের লক্ষ্যে প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বুধবার উত্তর গারোর তুরা কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার হয়ে প্রচারে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় প্রথম বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসের স্বরে অভিষেক বলেন, বিজেপি এতদিন ক্ষমতায় থেকেও কিছুই করেনি। মেঘালয় অবহেলিতই রয়ে গিয়েছে। বিজেপি-এনপিপি জোটকে পরাস্ত করবে তৃণমূলই।
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় অভাবনীয় সাফল্যের পর থেকেই সর্বভারতীয় স্তরে সংগঠন বিস্তারে নজর দিয়েছে বাংলার শাসকদল। বিশেষত তাদের নজরে উত্তর-পূর্বের রাজ্যগুলি। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সদলবলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আরও আত্মবিশ্বাসের সঙ্গে সংগঠন বিস্তারের কাজে এগিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে সেনাপতি করেই মেঘের রাজ্যে রাজনৈতিক লড়াইয়ে এগিয়েছে তৃণমূল।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


