মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন গুগলের সিইও সুন্দর পিচাই

< 1 - মিনিট |

দেশের সবার জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থার আশ্বাস সিইওর

কে আর সি টাইমস ডেস্ক

সদ্যই জি-২০র সভাপতিত্ব পেয়েছে ভারত। আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করতে ভারতকে সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। দেশের সবার জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন গুগলের সিইও। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।সোমবার মোদির সঙ্গে দেখা করেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর। দু’জনের মধ্যে একাধিক বিষয়ে কথা হয়। সাক্ষাতের পরে একটি ছবি টুইট করেন গুগল সিইও। ক্যাপশনে তিনি লেখেন, এত সুন্দর সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ। আপনার নেতৃত্বে প্রযুক্তিগত দিকে অনেক উন্নতি করেছে ভারত। আশা করি ভারতের সঙ্গে আমাদের সংস্থার সম্পর্ক আরও দৃঢ হবে। সেই সঙ্গে জি-২০ সম্মেলন আয়োজনে ভারতকে সমর্থন জানাব। আগামী দিনে সকলের জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করার পথেও এগোচ্ছি আমরা।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *