যোশিমঠের পর এবার আলীগড়েও বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে

< 1 - মিনিট |

প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না, অভিযোগ বাসিন্দাদের

কে আর সি টাইমস ডেস্ক

যোশিমঠের পর এবার উত্তরপ্রদেশের আলিগড়েও ফাটল আতঙ্ক। জেলার কানওয়ারিগঞ্জ অঞ্চলে বহু বাড়িতে দেখা দিয়েছে ফাটল। আচমকাই এই ফাটলের সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এখনও পর্যন্ত প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। ফলে কার্যতই আতঙ্ককে সঙ্গী করেই দিন গুজরান করতে হচ্ছে সকলকে। স্থানীয় বাসিন্দা শশী জানান, গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আমাদের আতঙ্কিত হয়ে বসবাস করতে হচ্ছে। আমরা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি।

কিন্তু এলাকার পুরসভা কেবলই আশ্বাস দিয়ে চলেছে। কিন্তু কোনও পদক্ষেপই নেয়নি। আমাদের ভয়, বাড়িগুলো ভেঙে পড়তে পারে।স্থানীয়দের দাবি, স্মার্ট সিটি প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইন বসানোর পরই বিপত্তি। কেননা পাইপালাইনে ফাটল দেখা দিয়েছে। আর এর থেকেই ফাটল ছড়াতে শুরু করেছে। অভিযোগ, গত ৩-৪ দিন ধরেই লাগাতার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। যদিও ওই পুরসভার অতিরিক্ত কমিশনার রাকেশ কুমার যাদবের দাবি, তাঁরা বিষয়টির দিকে লক্ষ রেখেছেন। শিগগিরি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *