রাঙ্গিরখালের গাড ওয়ালের উদ্ভোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ হেমন্ত বিশ্ব শর্মা

< 1 - মিনিট |

42 কোটি ৬ লক্ষ টাকার রাঙ্গিরখালের ফাউন্ডেশন স্টোন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ হেমন্ত বিশ্ব শর্মা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধি – মঙ্গলবার সকাল দশটায় রাঙ্গিরখাড়িতে রাঙ্গিরখালের সীমানা দেয়ালের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। রাঙ্গিরখাড়ির অনুষ্ঠান শেষ করে কেবিনেট মিটিং -এ যোগ দিতে সেখান থেকে সরাসরি কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে চলে যান মুখ্যমন্ত্রী। দুপুর দুটা পর্যন্ত চলবে কেবিনেট মিটিং জেলাশাসকের কার্যালয়ের নতুন সভাকক্ষে। দুপুরের আহার শেষে নতুন সভাকক্ষে কেবিনেট মিটিং এর সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী ডঃ শর্মা।

এরপর মুখ্যমন্ত্রী ডলু চা বাগান খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আর্থিক অনুদান বিতরণ করবেন। রাতে শিলচর ইটখোলা বিজেপি কার্যালয়ে নৈশ আহার করবেন। এরপর শিলচরে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে গুয়াহাটি চলে যাবেন মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *