রাজ্য সরকারের নির্দেশে প্রশিক্ষণ নিয়ে চুক্তি মত পারিশ্রমিক এবং শংসাপত্র পাচ্ছেন না ৪৮০ জন বেকার

< 1 - মিনিট |

মঙ্গলবার সহকারি শ্রম আযুক্তর কাছে স্মারক পত্র তুলে দিলেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – রাজ্য সরকারের নির্দেশে প্রশিক্ষণ নিয়ে চুক্তি মত পারিশ্রমিক এবং শংসাপত্র পাচ্ছেন না ৪৮০ জন বেকার। এ নিয়ে মঙ্গলবার সহকারি শ্রম আযুক্তর কাছে স্মারক পত্র তুলে দিলেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। স্মারক পত্র তুলে দিয়ে সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য- স্কিল ডেভেলপমেন্ট এর আওতায় শিলচরের সোনাই রোড এলাকার কেটালিস্ট নোবেল সার্ভিসএ সরকারের আহবানে ৪৮০ জন বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নেন।

গত বছরের ২৭ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালীন ২৮০ টাকা করে পারিশ্রমিক দেবার কথা থাকলেও তারা কোন ধরনের পারিশ্রমিক পাননি। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের হাতে কোন ধরনের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হচ্ছে না। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কেন এসব প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা বঞ্চিত হচ্ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিজ্ঞাপন

Join KRC Career Membership Program
KRC Career Membership Program is the first step toward an evolved career-building support system powered by KRC Foundation. Ideal for students and job seekers. Mail resume to- 5eforsuccess@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *