রাত পোহালেই মেরি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন

< 1 - মিনিট |

বিভিন্ন ধরনের আলোর রোশনাই ক্রিসমাস ট্রি সহ চার্জ চত্বরকে সাজিয়ে তুলেছেন খ্রিস্টধর্মীরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

রাত পোহালেই মেরি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। আর এই বড়দিন কে কেন্দ্র করে শহর শিলচরে মূলত তিনটি চার্চ সেজে উঠেছে। প্রায় প্রতিটি চার্চেই দেখা গেছে এক চিত্র। বিভিন্ন ধরনের আলোর রোশনাই ক্রিসমাস ট্রি সহ চার্জ চত্বরকে সাজিয়ে তুলেছেন খ্রিস্টধর্মীরা।

শনিবার সন্ধ্যায় বিভিন্ন চার্চে প্রার্থনায় শামিল হতে দেখা গেল বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদের। এমনকি শান্তার হাত থেকে ক্ষুদের উপহার নিয়েছে আনন্দ উৎসাহে। ধর্ম যার যার উৎসব সবার, বর্তমান বিশ্বে এই কথাটিকে মেনে মানুষ প্রতিটি ধর্মীয় উৎসবে শামিল হতে দেখা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *