রাবনের পর ইঁদুর ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ খাড়গের

< 1 - মিনিট |

খাড়গেকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলল বিজেপি

কে আর সি টাইমস ডেস্ক

রাবণে’র পর এবার ‘ইঁদুর’। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। ভারত জোড়ো যাত্রায় রাজস্থানের আলওয়ারে এক জনসভায় তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অরুণাচলের তাওয়াংয়ে চিনা আগ্রাসন প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। তাঁকে বলেন, মোদি বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভিতরে ভিতরে তিনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য গোপন করছে। এখানেই শেষ নয়। বিজেপিকে আক্রমণ করে খাড়গের কটাক্ষ, আপনাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা নিজেদের দেশভক্ত বলে দাবি করেন। অথচ আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়। পাশাপাশি তাঁর দাবি, কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মতো নেতানেত্রীরা তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন। এই বিতর্কের রেশ পৌঁছে গিয়েছে সংসদেও। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হতেই বিজেপি দাবি করে, খাড়গেকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *