লংকা থেকে দামছড়া হয়ে চন্দ্র নাথ পুর পর্যন্ত বিকল্প রেল লাইন নির্মানের উদ্দেশ্যে সার্ভে অর্থাৎ জরীপের কাজ আগামী দুতিন মাসের মধ্যে শুরু করা হবে

< 1 - মিনিট |

এই জরীপের কাজ আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হতে পারে বলে রেল সূত্র থেকে আশা প্রকাশ করা হয়েছে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – লংকা থেকে দামছড়া হয়ে চন্দ্র নাথ পুর পর্যন্ত বিকল্প রেল লাইন নির্মানের উদ্দেশ্যে সার্ভে অর্থাৎ জরীপের কাজ আগামী দুতিন মাসের মধ্যে শুরু করা হবে।রেলওয়ে সূত্র থেকে জেড আর ইউ সিসির সদস্য বিশিষ্ট সাংবাদিক হারাণ দে কে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয় যে এ সম্পর্কে রেলওয়ে বোর্ড প্রয়োজনীয় মঞ্জুরি দিয়ে দিয়েছে।এতে বলা হয় যে চন্দ্র নাথ পুর থেকে শিলচরের পার্শ্ববর্তী অরুনাচল জংশন পর্যন্ত রেলপথের সার্ভের জন্য ইতিপূর্বে করা ঘোষণা অনুযায়ী এই সার্ভের কাজও একই সঙ্গে শুরু করা হবে।এই জরীপের কাজ আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হতে পারে বলে রেল সূত্র থেকে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *