শরণার্থীদের খোঁজখবর নেওয়ার পর উনাদের সাথে মতবিনিময় করেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : অসম চা নিগমের অধ্যক্ষ তথা লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা মনিপুর থেকে আসা শরণার্থীদের – ১) ইউনিয়ন হাই স্কুল ফুলেরতল, ২) শিবানন্দ পাঠশালা ফুলেরতল, এবং ৩) পার্টনারশিপ মিশনারি ইংলিশ হাই স্কুল (পিএমএস) – শিবিরে গিয়ে শরণার্থীদের খোঁজখবর নেন। সাথে ছিলেন ফুলেরতলের প্রাক্তন ওয়ার্ড কমিশনার এবং বর্তমান ওয়ার্ড কমিশনার সঙ্গীতা নাগের স্বামী মান্না দে , সমাজসেবক প্রভাব আচার্য , স্বাস্থ্য বিভাগের কর্মী ওম প্রকাশ দীক্ষিত এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
রাজদীপ গোয়ালা শরণার্থীদের খোঁজখবর নেওয়ার পর উনাদের সাথে মতবিনিময় করেন এবং জিজ্ঞাসাবাদ করেন যে উনাদের সবকিছু ঠিকঠাক ভাবে ব্যবস্থা হয়েছে কিনা, উনি জানতে পারলেন যে এখানে শিশু খাদ্যের কিছু অসুবিধার দেখা দিচ্ছে তারপর উনি নিজের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের বলেন যে উনি শিশুদের খাদ্য, তারপুলিন এবং গায়ে মাখার সাবানের ব্যবস্থা করে দেবেন এবং এই সামগ্রীগুলো স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে উক্ত তিনটি শরণার্থী শিবিরে বিতরণ করা হবে। উনার সাথে কথা বলার পর শরনার্থীরা অত্যন্ত আনন্দিত হন ।


