লাইলাপুরে 1500 কেজি সন্দেহভাজন বার্মিজ সুপারি উদ্ধার করা হয়

< 1 - মিনিট |

শারীরিক তল্লাশির সময়, মেঝেতে লুকিয়ে রাখা থেকে বিপুল পরিমাণ 1500 কেজি সন্দেহভাজন বার্মিজ সুপারি উদ্ধার করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধিবার্মিজ সুপারী বোঝাই লরি জ্বলে পুড়ে ছাই হওয়ার পরও থামছে না অবৈধ সুপারী পাচার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে লায়লাপুর পুলিশ নাকা তল্লাশি চালাতে গিয়ে AS-01-JC-5608 নম্বরের ১৪ চাকার লরি থেকে দেড়হাজার কেজি সন্দেহ জনক বার্মিজ সুপারী জব্দ করতে সক্ষম হয়েছে। লরিটি মিজোরাম থেকে কাছাড় অভিমূখে আসছিল।

লরিটি লায়লাপুরে পৌছলে পুলিশ লরিটি আটক করে ও তল্লাশি চালিয়ে লরিটির ভীতরে পাতলা কাঠ দিয়ে ঢাকা ও উপরে প্লাইউড দিয়ে নির্মিত একটি গোপন চেম্বারে লুকিয়ে রাখা দেড় হাজার কেজি সন্দেহজনক বার্মিজ সুপারী বাজেয়াপ্ত করা হয়। এর সাথে সন্দেহ জনক ভাবে অবৈধ সুপারী পাচার চক্রের সাথে জড়িত লরি চালক ধলাই থানা এলাকার বিষ্ণুপুর, পুনিহাওয়াইর প্রয়াত ফরিজ আলির পুত্র বছর ২৬ এর এজাজুল ইসলামকে গ্রেফতার করেছে লায়লাপুর পুলিশ।

Advertisement | 5E For Success

Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *