লামডিং শহরে নৃশংস হত্যাকাণ্ড

< 1 - মিনিট |

বিশ্বকর্মা পূজার রাতে স্বামীর দা’ কোপে প্ৰান গেলো পত্নীর

কে আর সি টাইমস ডেস্ক

লামডিং প্রতিনিধি – লামডিঙে বিশ্বকৰ্মা পুজার রাতে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। জানা গেছে যে লামডিং লাল চড়াই অঞ্চলের নিবাসী মহেশ রাম নামের ব্যক্তি নিজ পত্নীকে বাসগৃহে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।হত্যা কাণ্ড সংঘটিত করে ঘটনা স্থল থেকে পলায়ন করে হত্যাকারী মহেশ রাম।এই ঘটনা জরিয়তে লামডিং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে ।

এখন পর্যন্ত পলাতক অভিযুক্ত হত্যাকারীকে আটক করতে পারে নি প্রশাসন ৷ অন্যদিকে মীনা দেবীর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য নগাওঁ অসামরিক চিকিৎসালয়ে প্ৰেরণ করা হয়। নৃসংশ ভাবে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে সমগ্ৰ লামডিং শহরে চাঞ্চাল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

KRC TIMES Advertisement

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *