লায়লাপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট

< 1 - মিনিট |

কাদায় দেবে আটকে ১৬ চাকার ট্রাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

লায়লাপুর | শিলচর–আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের লায়লাপুরে তীব্র যানজটে নাকাল যানচালক ও সাধারণ মানুষ। প্রায় দুই ঘণ্টা ধরে আটকে পড়ে একের পর এক ভারী যানবাহন।

বর্ষার কারণে ভারতমালা প্রকল্পের নির্মাণকাজ বন্ধ থাকায় রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে নরম কাদা। সেই অবস্থায় ভারী যান চলাচলের সময় একটি ১৬ চাকার পণ্যবাহী ট্রাক মাটিতে দেবে গিয়ে আটকে পড়ে। এরপর তার পিছনে আটকে যায় একের পর এক ট্রাক, তৈরি হয় দীর্ঘ যানজট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নামানো হয়েছে জেসিবি, রোলারসহ একাধিক ভারী যন্ত্রপাতি। আটকে পড়া যানবাহন সরিয়ে সড়কটি দ্রুত সচল করার চেষ্টা চলছে।

তবে বর্ষাকালে নির্মাণাধীন এই গুরুত্বপূর্ণ সড়কে ভারী যান চলাচলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন শিলচর–আইজল রুটে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *