সিটিজেনশিপ পোর্টাল পুনর্গঠন করবে কেন্দ্র
কে আর সি টাইমস ডেস্ক
পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা ছ’টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যাঁদের পাসপোর্ট ও ভিসা ভারতে থাকাকালীন মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেই নথি দেখিয়েই তাঁরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। সেগুলি প্রামাণ্য হিসাবে গ্রহণ করতে শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রক সিটিজেনশিপ পোর্টাল পুনর্গঠন করতে চলেছে। ওই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের মানুষ এই সুযোগ পাবেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


