শিলচরের সেরা পুজোগুলিকে খুঁজে নিল ক্লাব ইচ্ছেডানা- তুলে দেওয়া হল শারদ সম্মান

2 - মিনিট |

গেল সাত বছরের এই ট্রডিশনকে সামনে রেখে ক্লাব ইচ্ছেডানার এই জমজমাট আয়োজন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – গত দু’ বছরের করোনা-আতঙ্ক কাটিয়ে, এবার সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। দিকে দিকে আলোর রোশনাই। এরই মাঝে সেরা পুজোগুলিকে খুঁজে নিল ক্লাব ইচ্ছেডানা। তুলে দেওয়া হল শারদ সম্মান। গেল সাত বছরের এই ট্রডিশনকে সামনে রেখে ক্লাব ইচ্ছেডানার এই জমজমাট আয়োজনে বিভিন্ন ক্যটাগরিতে পুরষ্কার দিল ক্লাব ইচ্ছেডানা,

এন.এন দত্ত রোডের এক রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করল ক্লাব ইচ্ছেডানা, এক অসাধারণ উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন মধুমিতা রায়ের পরিচালনায় নির্বান ডান্স আকাদেমি মৌটুসি সাহা রায় একটি একক সংগীত পরিবেশন করেন,
তারপর একে একে শুরু হয় পুরষ্কার বিতরনের পালা

বিজ্ঞাপন

যারা পুরষ্কার পেয়েছেন তারা হলেন,ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 শ্রেষ্ঠ নিয়ম শৃঙ্খলা পুজো ‘ইটখলা দুর্গা পুজা কমিটি’
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা জনপ্রিয় পুজো উধারবন্দ কালীবাড়ি রোড দূর্গা পূজা কমিটি
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা সৃজনশীল প্রতিমা শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দূর্গা পূজা কমিটি (শিলং পট্টি)
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা আপ্যায়ন দক্ষিণ বিলপার সার্বজনীন দুর্গাপূজা কমিটি (পাবলিক স্কুল রোড)
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা সৃজনশীল প্রতিমা শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দূর্গা পূজা কমিটি
.ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা সাবেকি প্রতিমা পশ্চিম অম্বিকাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022

সেরা মণ্ডপসজ্জা কালীমোহন রোড দূর্গা পূজা কমিটি তারাপুর ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা আলোকসজ্জা সার্বজনীন দুর্গাপূজা কমিটি ভগতপুর কাঁঠাল রোড ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 সেরা শৈল্পিক প্রতিমা ডেলাইট ক্লাব দুর্গাপূজা কমিটি
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান

বিজ্ঞাপন

শ্রেষ্ঠ আধুনিক প্রতিমা তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি( রাইস মিল)
ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান সেরা শোভাযাত্রা অম্বিকাপুর পুর্ব পাড়া ও হাসপাতাল রোড পুজা কমিটি ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান 2022 এ বছরের শ্রেষ্ঠ পুজো আপনজন ক্লাব বিলপার শিলচর ক্লাব ইচ্ছেডানা শারদ সম্মান শ্রেষ্ঠ থিম
এ্যাপোলো ক্লাব মেহেরপুর,

তাছাড়া আপনজন ক্লাবকে পুজোর থিমের গানের জন্য পুরষ্কৃত করা হয়েছে এবং সুবীর ধর এবং ফেন্স ক্লাবকে পুজোর সময় দরিদ্রদের সহযোগিতার জন্য ক্লাব ইচ্ছেডানার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একটি অপুর্বসুন্দর ধামাইল নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, এদিনের গোটা অনুষ্ঠানের পরিচালনা করেন ক্লাবের সভানেত্রী তথা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *