শিলচর থেকে অরুনাচল প্রদেশের নাহরলাগল পর্যন্ত একটী সরাসরি রেল সেবা চালু করতে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ গুরুত্ব আরোপ করেছে

< 1 - মিনিট |

পরিষদ সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে বুধবার এই মর্মে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে র জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা র সঙ্গে টেলিফোনে কথা বলেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর(পিএন সি)- অরুনাচল প্রদেশে যেতে ইচছুক বরাক উপত্যকা ও মিজোরামের রেল যাত্রী দের সুবিধার্থে শিলচর থেকে অরুনাচল প্রদেশের নাহরলাগল পর্যন্ত একটী সরাসরি রেল সেবা চালু করতে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ গুরুত্ব আরোপ করেছে।পরিষদ সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে বুধবার এই মর্মে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে র জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা র সঙ্গে টেলিফোনে কথা বলেন।

এতে তিনি গুপ্তা কে বলেন যে বর্তমানে নাহরলাগন থেকে গুয়াহাটি ও লামডিৎ হয়ে নাগাল্যান্ডের সুকোবি পর্যন্ত ডনো পুলো নামের একটি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। হারাণ বাবু জেনারেল ম্যানেজার কে বলেন যে যদি শিলচর ও নাহরলাগানের মধ্যে এখন ই নূতন ট্রেন চালানো সম্ভব না হয় তাহলে এই ডনো পুলো এক্সপ্রেস ট্রেন টি নাগাল্যান্ড পর্যন্ত সপ্তাহে সাতদিন না চালিয়ে তিন দিন এবং বাকি চার দিন নাহরলাগন থেকে বদরপুর হয়ে শিলচর পর্যন্ত চালানো উচিত।এই দাবি টি গুপ্তা ধৈর্য্য সহকারে শুনেন এবং এব্যাপারে একটি প্রস্তাব পাঠাতে বললে হারাণ বাবু তা ইমেইল যোগে পাঠিয়ে দিয়ে বলেন যে ট্রেন টি চালু হলে এই এলাকার মানুষ সহজেই তেজপুর, বিশ্ব নাথ চারিয়ালী ও উত্তর লক্ষীম পুরও যেতে পারবেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *