ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ সদর থানা ঘেরাও করলেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড এর এক মহিলা নিখোঁজ হওয়ার ২১ দিন পরেও পুলিশ কোন ধরনের হদিশ বের করতে পারেনি। ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ সদর থানা ঘেরাও করলেন । পরে তারা জানান খুব শীঘ্রই যদি এই মহিলাকে উদ্ধার করতে পুলিশ অসফল হয় তবে শিলচর শহরে গণতান্ত্রিক আন্দোলনে নামবে। তারা জানান গত ২৪ অক্টোবর কালী পূজার রাতে ২৮ বছরের এই যুবতী ঠাকুর দেখার নাম করে ঘর থেকে বের হয়।
রাত নটার পরে মোবাইল সুইচ অফ হয়ে যাওয়াতে পরিবারের সদস্যরা কোন খবর না পেয়ে পরের দিন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে অল আসাম মনিপুরী স্টুডেন্ট ইউনিয়ন যুবতীর উদ্ধারের ব্যাপারে জেলাশাসকসহ অন্যান্য জায়গায় মারকপত্র প্রদান করে। কিন্তু আজ পর্যন্ত এ যুবতীর উদ্ধারের পুলিশ সম্পূর্ণ অসমর্থ। খুব শীঘ্রই তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


