শিলচর প্রেস ক্লাবে বুধবার নাগরিক সংসদের আলোচনাসভা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠান

< 1 - মিনিট |

আলোচনার বিষয় হলো,”সামাজিক পরিবর্তনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বরাক নাগরিক সংসদের উদ্যোগে বুধবার ১৮ জানুয়ারি বেলা দুটোয় শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । থাকছে আলোচনাসভা এবং কবি -গীতিকার -গায়ক -অভিনেতা -খেলোয়াড় সমরেন্দ্রকুমার দাস স্মৃতি সাংবাদিকতা পুরস্কার প্রদান ।আলোচনার বিষয় হলো,”সামাজিক পরিবর্তনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা “। এ নিয়ে বিশিষ্টরা বক্তব্য উপস্থাপন করবেন ।সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের যে সাত জন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে ,তাঁরা হলেন নীলকমল দাশ, আব্দুল হক লস্কর , শমীন্দ্র পাল , অজিত দাস , বিশ্বজিৎ রায় ,মানসী দাশগুপ্ত, চন্দ্রিমা মজুমদার । অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *