ভারত বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অটুট থাকার জন্য বাংলাদেশ থেকে শিল্পীদের আনার পরিকল্পনা রয়েছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : শিলচর বই মেলা কমিটির উদ্যোগে শনিবার প্রয়াত পরিতোষ পাল চৌধুরীর বাড়িতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক হারাণ দে-র সভাপতিত্বে, উক্ত সভায় শিলচর বই মেলার নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি স্বর্ণালী চৌধুরী, হারাণ দে, সহ- সভাপতি সাধন পুরকায়স্থ, আব্দুল হাই লস্কর, সুবীর ভট্টাচার্য, গোষ্ঠলাল দাস, সম্পাদক – বিপ্লব পাল চৌধুরী।
সহ, সম্পাদক গৌতম তালুকদার, বাহার উদ্দিন চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ, সাংস্কৃতিক সহ সম্পাদক সোণালি দে, শিবশঙ্কর ধর। সাংগঠনিক সম্পাদক উত্তম সী। প্রচার সম্পাদক রাণু দত্ত, রাজু চৌধুরী। সাহিত্য সম্পাদক দুজন- অর্জুন চৌধুরী এবং মৃদুলা ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন কার্যকরি সদস্যরা।
উল্লেখ্য এদিনের সভায় বিপ্লব পাল চৌধুরী জানান, পূর্বে বই মেলা হতো ১৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর । এবং ৩১তম বছর অতিক্রান্ত হয়েছে এই মেলার । এবছর অর্থাৎ আগামী বই মেলা ২০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হবে। বিপিন পাল সভাস্থলে। বিশেষ কিছু কারণে নির্ধারিত সময় পরিবর্তন করা হচ্ছে। মেলায় আসতে কলকাতা, ত্রিপুরার প্রকাশনীরা আশা প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতায় মেলা হবে। সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ জানান, এবার ভারত বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অটুট থাকার জন্য বাংলাদেশ থেকে শিল্পীদের আনার পরিকল্পনা রয়েছে।
গৌতম তালুকদার জানান, সরকারি সাহায্যের আবেদন জানান হবেন বলে। গোষ্ঠলাল দাস, বই মেলা সাহিত্য সংস্কৃতি চর্চা বলে উল্লেখ করেন। নাট্য শিল্পী সুবীর ভট্টাচার্য বলেন, ৩১ বছর ধরে মেলাতে যান পাঠক হিসেবে । এবার হচ্ছে শুনে তিনি আনন্দিত। বড় বড় প্রকাশককে আনার আহ্বান জানান। এছাড়া প্রর্দশনী রাখার আহ্বান। তাছাড়া বই মেলায় সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, সভার সভাপতি হারাণ দে, আব্দুল হাই লস্কর, মৃদুলা ভট্টাচার্য, রাণু দত্ত প্রমুখ। কমিটির কার্যকরি সদস্যরা হলেন, দেবাশিস পুরকায়স্থ, পান্নালাল চক্রবর্তী, শুভলক্ষী চৌধুরী, রাজীব পাল চৌধুরী, পম্পা পাল চৌধুরী, বিশ্বজিৎ আচার্য, বাপী রায়, প্রদীপ সূত্রধর, সত্যজ্যোতি দেব , এনাম উদ্দিন লস্কর প্রমুখ।


