শিলচর শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য প্রজেক্ট রিপোর্ট তৈরি করলেন শহরের কয়েকজন উদীয়মান ইঞ্জিনিয়ার

< 1 - মিনিট |

ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই প্রজেক্ট রিপোর্টটি পাঠিয়ে দেওয়া হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – শিলচর শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য নিজস্ব উদ্যোগে প্রজেক্ট রিপোর্ট তৈরি করলেন শহরের কয়েকজন উদীয়মান ইঞ্জিনিয়ার। শনিবার প্রজেক্টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাংবাদিক এবং শহরের বিভিন্ন বিভাগের কয়েকজন ইঞ্জিনিয়ারের সামনে তুলে ধরেন।

অন্যতম সংগঠন থাউজেন্ড সায়ন্তন এর উদ্যোগে শিলচরের কয়েকজন উদীয়মান ইঞ্জিনিয়ার আরবান প্লেনার আর্কিটেক্টরা মিলে শিলচর কে ভবিষ্যৎ স্মার্ট সিটি করার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই প্রজেক্ট রিপোর্ট তৈরি করেন।

বিজ্ঞাপন

ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই প্রজেক্ট রিপোর্টটি পাঠিয়ে দেওয়া হয়েছে। শিলচর শহরকে বর্ধিতায়ন করে বিভিন্ন আধুনিক পরিকল্পনা এর মধ্যে যুক্ত করা হয়েছে।

বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, আবর্জনা নিষ্কাশন, শহরের যানজট নিরসন, উড়ালপুল, যোগাযোগ ব্যবস্থা, সৌন্দর্যায়ন, সুরক্ষা ইত্যাদি বিষয়গুলি বৈজ্ঞানিকভাবে সমাধান করে শহরের আয়তন আরো বড় করে তুলে ধরা হয়েছে।

থাউজেন্ড সায়ন্তন সহ উদীয়মান এই ইঞ্জিনিয়ারদের আশা, কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের এই স্বপ্নের প্রজেক্ট রিপোর্টটি বাস্তবায়নে এগিয়ে আসবে।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *