শুধু বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না, নয়া আইন হরিয়ানায়

< 1 - মিনিট |

একসঙ্গে অনেকের ধর্মান্তকরণ করলেও সাজার মুখে পড়তে হবে

কে আর সি টাইমস ডেস্ক

শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না- নতুন আইন প্রণয়ন করে জানিয়ে দিল হরিয়ানা সরকার। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ দশ বছরের জেলও হতে পারে অভিযুক্তের। নতুন আইনে আরও বলা হয়েছে, নিজের ধর্মীয় পরিচয় লুকিয়ে কেউ যদি বিয়ে করেন, তাহলেও জেলের সাজা পেতে হবে। সেই সঙ্গে বিপুল আর্থিক জরিমানাও দিতে হবে অভিযুক্তকে। একসঙ্গে অনেকের ধর্মান্তরণ করলেও সাজার মুখে পড়তে হবে, সেরকমটাই বলা হয়েছে হরিয়ানার নতুন আইনে। শাস্তির আওতায় আনা হয়েছে গণ ধর্মান্তকরণকেও। এহেন অনুষ্ঠান আয়োজন করার আগে জেলাশাসকের অনুমতি নিতে হবে। একসঙ্গে অনেকের ধর্ম পরিবর্তনের অনুষ্ঠান যদি বেআইনিভাবে আয়োজন করা হয়, তাহলেও কারাদণ্ড ও জরিমানার মুখে পড়তে হবে। প্রসঙ্গত, বেআইনি ধর্মান্তকরণ রুখতে আগেই বিল পাশ হয়েছিল বিজেপি শাসিত হরিয়ানা বিধানসভায়। রাজ্যপালের সই হয়ে সেই বিল আইনে রুপান্তরিত হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *