শ্রীকোনা এলাকার বেহাল সড়ক পরিসেবা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা

< 1 - মিনিট |

পক্ষ কালের মধ্যে সড়ক সংস্কার করা না হলে দুর্গাপূজার পর বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ভুক্তভোগী জনগণ

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – উপত্যকার আলগাপুর সমষ্টির অন্তর্গত তাপাং ব্লক সংলগ্ন ইন্দ্রগড় জিপির লালমাটি থেকে তাতিপুঞ্জি এলাকার বেশিরভাগ লোক মৎস্য চাষ ও কৃষিজীবির উপর নির্ভরশীল। কিন্তু এলাকার প্রায় ১০ কিলোমিটার পুর্ত পর্যন্ত সড়কটি বর্তমানে বেহাল হয়ে উঠায় স্থানীয়দের যাতায়াত সহ কর্ম সংস্থান বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

বিগত কয়েক বছর যাবৎ সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকার দরুন ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার ভুক্তভোগী জনগণ বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি সহ পূর্ত বিভাগের সংশ্লিষ্ট অধিকারীদের কাছে সড়ক সংস্কারের দাবি জানালেও বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় জনগণ।

বিজ্ঞাপন

সোমবার সারা ভারত কৃষক সভা সহ স্থানীয় জনগণ যৌথভাবে লালমাটি থেকে তাতিপুঞ্জি পর্যন্ত পুর্ত সড়কে শ্রমদানের মাধ্যমে পুকুর সম গর্তে মাটি ভরাট করার পাশাপাশি জমা জলকে সরিয়ে সড়কটি স্বাভাবিক ভাবে যাতায়াতের উপযোগী করে তোলেন।

সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ এদিন জানান যে, শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে ভক্তপ্রাণ মানুষ যাতায়াত করতে গিয়ে যাতে কোন ধরনের অসুবিধায় না পড়েন সেদিকে লক্ষ্য রেখে সোমবার শ্রমদানের মাধ্যমে রাস্তাটি প্রাথমিকভাবে মেরামত করার স্থানীয়রা উদ্যোগ নিয়েছেন।

রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সরকারের তরফে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় জনগণ বর্তমানে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। শুধু তাই নয় কর্মসংস্থানের তাগিদে বের হলে সড়ক দুর্ঘটনা তাঁদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন স্থানীয়রা।

পক্ষ কালের মধ্যে সড়ক সংস্কার করা না হলে, দুর্গাপূজার পর এলাকার ভুক্তভোগী জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারী দিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

Overseas Point, Silchar Branch

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *