শহীদদের শ্রদ্ধাঞ্জলি উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যরা
কে আর সি টাইমস ডেস্ক
সংসদে জঙ্গি হানার ২১ তম বছরে শহিদদের স্মরণ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ প্রমুখ। ২০০১-র ১৩ ডিসেম্বর লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। জঙ্গিরা মারা পড়ে। তবে তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আট নিরাপত্তাকর্মী। নিহত হয়েছিলেন সংসদের এক মালিও।

Follow Us


