সপ্তম পে কমিশনে ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র

< 1 - মিনিট |

ঘোষণা হতে পারে ৫ টি বড় সিদ্ধান্ত

KRC Times Desk

হাউস বিল্ডিং অ্যাডভান্সের বিষয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিএ বৃদ্ধির কথা মাথায় রেখেই ৫ টি বড় সিদ্ধান্ত নিতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ২০২০ সালে জুন মাসে কেন্দ্রীয় সরকার হাউস বিল্ডিং অ্যাডভান্স প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কম সুদে ঋণ দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীরা যাঁরা বাড়ি বানাতে চান তাঁদেরকে ৭.‌৯ শতাংশ হারে বাড়ি তৈরির সুদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে ২০২২ সালের ২১ মার্চ অবধি। আবেদন করলেই এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার travel allowance এর জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। travel allowance এর জন্য ১৮০ দিনের মধ্যে আবেদন করতে পারবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে ৬০ দিনের মধ্যে জমা দিতে হত  travel allowance। দেশজুড়ে চলছে কোভিড অতিমারী। আর এই সময়ে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়া পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

পেনশনের রসিদ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোবাইলে এসএমএস, ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় পেনশন সিস্টেম-‌এর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর আগে পুরনো পেনশন স্কিমের আওতায় ছিলেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু মোদি সরকার  জাতীয় পেনশন সিস্টেম-‌এর আওতায় নিয়ে এসেছেন সমস্ত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অতিরিক্ত সুযোগ-‌সুবিধা ভোগ করতে পাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *