সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তের প্রত্যক্ষ প্রমাণের প্রয়োজন নেই

< 1 - মিনিট |

জানালো সুপ্রিম কোর্ট

কে আর সি টাইমস ডেস্ক

সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ অভিমত সুপ্রিম কোটের। বৃহস্পতিবার একটি মামলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেছে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতি, অনিয়মের অভিযোগে অভিযুক্ত করতে প্রত্যক্ষ প্রমাণ দাখিল করা জরুরি নয়। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে একজন সরকারি কর্মচারীকে অভিযুক্ত করা যেতে পারে। বিচারপতি এস আব্দুল নাজিরের নেতৃত্বে বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি বিভি নাগারথনার সাংবিধানিক বেঞ্চ রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ঘুষ নেওয়ার মতো অভিযোগে সবসময় টাকার হাতবদল বা কথোপকথনের নমুনা নাই-ই থাকতে পারে।

কিন্তু ঘুষ নেওয়া অর্থের উৎস সন্ধান শুরু করলে অভিযোগের সত্যতা প্রমাণ করা কঠিন হয় না। সব সময় দলিল-নথি সহ প্রমাণ দাখিল করতে হবে এমন নয়।প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা গ্রহণের বিষয়ে মামলাটি একাধিক আদালত ঘুরে সুপ্রিম কোর্টে এসেছিল। তখন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে দ্বিধাবিভক্ত ছিল।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *