সরকারি কাজ করে বকেয়া না পাওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত শিলচর ফটো ও ভিডিও গ্রাফার্স এসোসিয়েশনের l

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রীকে টুইট মেইল সহ বিভিন্ন জায়গায় বারবার আবেদন নিবেদন করেও কোন ধরনের উপায় না পেয়ে এবার ধরনায় বসছেন এইসব কর্মীরা

অজিত দাস

সরকারি কাজ করে বকেয়া না পাওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত শিলচর ফটো ও ভিডিও গ্রাফার্স এসোসিয়েশনের l

নির্বাচনের সময় প্রায় আড়াইশো জন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার নির্বাচনে সরকারি কাজ করেন। অন্যান্য বছর বকেয়া সহজেই পাওয়া গেলেও এবছর এই কাজের বকেয়া এখন পর্যন্ত এক টাকাও পাননি এরা। মুখ্যমন্ত্রীকে টুইট মেইল সহ বিভিন্ন জায়গায় বারবার আবেদন নিবেদন করেও কোন ধরনের উপায় না পেয়ে এবার ধরনায় বসছেন এইসব কর্মীরা।

ইতিমধ্যে জেলাশাসককে চারবার অবগত করানো হয়েছে লিখিতভাবে। বকেয়ার ফান্ড এলেও অন্য খাতে এই বকেয়ার টাকা খরচ করে দেওয়া হয়।। এ নিয়ে তীব্র খুব ব্যক্ত করেছেন ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফাররা। তাদের বক্তব্য এই মাসের মধ্যে যদি বকেয়া পরিশোধ করে না দেওয়া হয় তবে তারাও চুপ করে বসে থাকবেন না। জেলাশাসকের কার্যালয়ের সামনে ধরনা প্রদর্শন করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *