সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিলকিস বানো

< 1 - মিনিট |

ধর্ষকদের আগাম মুক্তির বিরুদ্ধে আবেদন খারিজ

কে আর সি টাইমস ডেস্ক

সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিলকিস বানো। ২০০২ সালে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের জেল থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদন শনিবার খারিজ করে দিল শীর্ষ আদালত। ২০০২ সালে গোধরা হিংসার সময়ে অন্ত্বসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের খুনের অভিযোগে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু গত ১৫ আগস্ট গুজরাট সরকারের নির্দেশে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়। ধর্ষকদের কার্যত বীরের সম্মান দিয়ে বরণ করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফে। তারপরই দেশজুড়ে অসন্তোষের হাওয়া বইতে শুরু করে। গুজরাট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানো। কিন্তু এদিন তাঁর আরজি খারিজ করে দেওয়া হয়।

ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *