সেল্ফ অ্যাসেসমেন্ট ফর্ম এবং কর বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে নাগরিকদের জয় বলে দাবি করল নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ

< 1 - মিনিট |

শিলচরের বিধায়কের ভূমিকার কড়া নিন্দা জানান শহরের বুদ্ধিজীবীরা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – সেল্ফ অ্যাসেসমেন্ট ফর্ম এবং কর বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে সহবাসীর জয় বলে দাবি করল নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। এক সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়কের ভূমিকার কড়া নিন্দা জানান শহরের বুদ্ধিজীবীরা।বেশ কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনের ফলে রাজ্য সরকার বাধ্য হয়েছে পিছপা হটতে। এই দাবি জানিয়ে মঞ্চের উপস্থিত সদস্যদের বক্তব্য জেলা বিজেপি শুধু কৃতিত্ব নিতে চাইছে।

শিলচরের বিধায়ক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে আন্দোলনকারীদের দুষ্কৃতী উল্লেখ করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন তারা l এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তারা l আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের বক্তব্য- নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এ ধরনের বক্তব্য কিভাবে করতে পারেন বিধায়ক ।


বিধায়ক তার মানসিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি lআইনজীবী সৌমেন পাল অজয় রায় তমাল বণিকের বক্তব্য আন্দোলন চলবে। পূজার আগে পানীয় জল সরবরাহ নর্দমা-সাফাই করতে হবে

Advertisement

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *