সোনাই থানা এলাকার ধনেহরি দ্বিতীয় খন্ডের মূর্তাখাল গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল জুয়েল হোসেন লস্কর

< 1 - মিনিট |

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে থাকা নির্জন স্থানে একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

অজিত দাস

সোনাই থানা এলাকার ধনেহরি দ্বিতীয় খন্ডের মূর্তাখাল গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক । নাম জুয়েল হোসেন লস্কর (২২)। সে রাজমিস্ত্রির সহযোগির কাজ করতো। জানা গেছে বুধবার রাত আটটায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় জুয়েল আহমেদ। তাকে অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে থাকা নির্জন স্থানে একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাঁর পকেটে মোবাইল ও কানে হেডফোন লাগানো ছিল। এদিকে বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনাই থানার পুলিশ। এস আই রাজু সিনহা প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাজুড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *